সর্বশেষ

জয়পুরহাটে নবাগত ঔষধ পরিদর্শকের সংবর্ধনা উপলক্ষে পৃথক পৃথক পরিচিতি ও মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে নবাগত ঔষধ পরিদর্শকের সংবর্ধনা উপলক্ষে ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় পৃথক পৃথক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নবাগত জেলা ঔষধ পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদ এর সংবর্ধনা এবং ক্ষেতলালে উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি
ক্ষেতলাল উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় বিসিডিএস ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাজ্জাদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজল আহমেদ, সহ-সভাপতি মোঃ মতিয়র রহমান মামুন ও মোঃ ফারুক হোসেন।
সভায় নবাগত ঔষধ পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদ-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিসিডিএস ক্ষেতলাল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ সুজাউল মোর্শেদ এর সঞ্চালনায় আয়োজকরা জানান, এই মতবিনিময় সভার মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেছে এবং সমিতির আগামীর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
অপরদিকে আক্কেলপুর উপজেলায় নবাগত ঔষধ পরিদর্শকের সংবর্ধনা উপলক্ষে পৃথক একটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা