চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে প্রায় ২শত বছরের পুরানো ঐতিহ্যবাহী পরিবার আরবাণী সওদাগর বাড়িসহ ১০টি ঘর পুড়ে চাই হয়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সমিতির হাটে ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হালদারকুল আরবানিয়া ঘাটায় এ ঘটনা ঘটে।
আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্টভাবে কেউ বলতে না পারলেও বাড়ির উত্তর প্রান্ত থেকে আগুন লেগেছে বলে স্থানীয় অনেকে নিশ্চিত করেছেন । খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাবার পূর্বে চারিদিকের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে জুনায়েদ, সাইফুল ইসলাম বিপ্লব, রাশেদ চৌধুরী, টিটু চৌধুরী, মঞ্জু চৌধুরী ও সাজু চৌধুরীর ঘরসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এই বাড়ির বেশিরভাগ বাসিন্দা বর্তমানে শহরে বসবাস করেন। অল্প কয়েকটি পরিবার সেখানে বসবাস করায় আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটির বেশি হয়েছে বলে তাদের ধারনা ।
ফটিকছড়ি ফায়ার স্টেশনে স্টীম লিডার কামাল উদ্দিন জানান-খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ও ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। অগ্নিকাণ্ডে প্রায় ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সর্বশেষ
ফটিকছড়িতে আগুনে ২শত বছরের পুরানো বাড়িসহ ১০টি ঘর পুড়ে চাই
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: 27 Dec, 2025 4:25 PM


