আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকায় ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মোঃ নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে মাঠ কর্মকর্তাদের এ তথ্য জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, ১ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৬ নভেম্বর: দাবি-আপত্তি ও সংশোধনের শেষ সময়, ১৭ নভেম্বর: দাবি-আপত্তি নিষ্পত্তি, ১৮ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার: ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার: ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন, হিজড়া ভোটার: ১ হাজার ২৩০ জন
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্তকরণকে নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করছে ইসি।


