সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ : নির্বাচন কমিশনার

ডিসিভি নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নির্বাচনের সময় কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন না হলে দায় শুধু নির্বাচন কমিশনের নয়, সংশ্লিষ্ট সকল নির্বাচনী কর্মকর্তাকেও বহন করতে হবে।”

এসময় আনোয়ারুল ইসলাম সরকার আরও সতর্ক করেন যে, “নির্বাচন কমিশনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। কোনো প্রকার ফাঁকিবাজি বা কারসাজি বরদাশত করা হবে না।”

তিনি বলেন, “সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ঘরে ফেরার কোনো পথ নেই। তাই সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা