জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১০ দলীয়
জোটের বিশাল নির্বাচনী প্রচার মিছিলে জনতার ঢল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার আগে নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম দিনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দাঁড়ি পাল্লার নানা শ্লোগানে শহর মুখরিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট – ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, এনসিপি জেলা কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা যুব শক্তির সহ-সভাপতি বিপ্লব হোসেন সহ ১০ দলীও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার দুর হয়েছে ৫ই আগস্ট কিন্তু দুর্নীতি এখনও দুর হয়নি। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত গড়তে ১০ দলীয় জোট হয়েছে। এই জোটকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমাদের সবার চেষ্টায় এই দল সরকার গঠন করবে।


