সর্বশেষ

ড. ইউনূসকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড, ঈদুল আজহার পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদুল আজহার পর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ জুন প্রধান উপদেষ্টা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ১২ জুন রাজকীয় এক অনুষ্ঠানে তাঁকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। সম্মাননা গ্রহণ শেষে ১৩ জুন দেশে ফিরে আসার কথা রয়েছে তাঁর।

সফরকালে ড. ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্ব গ্রহণ করা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিশেষ করে, রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা এবং উন্নয়ন সহযোগিতায় অব্যাহত সহায়তার আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা।

এই সম্মাননা এবং সফরকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা