সর্বশেষ

চট্টগ্রাম কাস্টম হাউসের ভারপ্রাপ্ত কমিশনার সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক : কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মোঃ জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

প্রজ্ঞাপনে জানানো হয়, মোঃ জাকির হোসেন ২১ ও ২৮ জুন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অথচ ১৮ জুন ২০২৫ তারিখে এনবিআরের এক আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছিল, ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এই আদেশ উপেক্ষা করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এর প্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। এনবিআর সূত্র জানায়, শৃঙ্খলা রক্ষা এবং দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা