সর্বশেষ

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে পাম তেলের লিটারে ১৯ টাকা হ্রাস

ডিসিভি নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে পাম তেলের মূল্য হ্রাসের প্রভাব পড়েছে দেশের ভোক্তা পর্যায়ে। অন্তর্বর্তী সরকার ভোক্তাপর্যায়ে লিটারপ্রতি পাম তেলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম উল্লেখযোগ্য হারে নিম্নমুখী হওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের মোট ভোজ্যতেলের চাহিদার প্রায় ৬০ শতাংশই পাম তেল দিয়ে পূরণ হয়। ফলে আন্তর্জাতিক বাজারে এর মূল্য পরিবর্তন সরাসরি স্থানীয় বাজারে প্রভাব ফেলে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকায় স্থানীয় বাজারেও তা আগের মতোই থাকবে।” এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা