সর্বশেষ

ফটিকছড়ির লোকালয়ে মায়া হরিণের শাবক উদ্ধার, চিড়িয়াখানায় হস্তান্তর 

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন এর সংরক্ষিত বনাঞ্চল থেকে মা হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার হয়েছে । পরে এটিকে উপজেলা প্রশাসন চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেছে ।

জানা গেছে, উপজেলার সুয়াবিল শোভনছড়ি বন থেকে একটি মা হারা মায়া হরিন লোকালয়ে আসলে স্থানীয় সচেতন তরুণ আব্দুল কুদ্দুছ এটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে জানান। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান- মা হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার হয়েছে। পরবর্তীতে প্রাথমিক পরিচর্যা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর সাথে যোগাযোগ করা হয়। তিনি হরীণ শাবকটি এ মুহূর্তে মাহীন অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছাড়লে জীবন বিপন্ন হতে পারে মতামত দিলে চিকিৎসা এবং রক্ষণের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার (২৯ জুন) হরণের শাবকটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা