সর্বশেষ

ভোটারদের ভোগান্তি কমাতে মোবাইল এ্যাবে জানা যাবে কেন্দ্রের নাম ও নাম্বার

ডিসিভি নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের জন্য ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা খুব সহজেই নিজেদের ভোটকেন্দ্রসহ নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মোঃ রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাপটি ব্যবহার করে ভোটাররা তাদের ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, দূরত্ব, ম্যাপ এবং বিস্তারিত ঠিকানা দেখতে পারবেন। পাশাপাশি জানা যাবে,ভোটারের নাম ও ভোটার আইডি নম্বর কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন, ভোটকেন্দ্রের পূর্ণ ঠিকানা ভোট দেওয়ার সিরিয়াল নম্বর (ভোটিং সিরিয়াল) অ্যাপটি ইন্সটল করার পর ভোটারকে শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ প্রদান করতে হবে। এরপরই সংশ্লিষ্ট সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।

এছাড়া এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং ভোটের ফলাফল সম্পর্কিত তথ্যও জানা যাবে।

ইসি জানায়, ‘Smart Election Management BD’ অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। ভোটারদের জন্য তথ্যপ্রাপ্তি সহজ ও স্বচ্ছ করতে এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা