সর্বশেষ

তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি – কক্সবাজারে ধর্ম উপদেষ্টা

এফ এম সুমন কক্সবাজার জেলা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ইয়াবার ব্যবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না-এগুলো হারাম। এ ইয়াবা খেয়ে সমাজে খুনোখুনি, অশান্তি, পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগ জরুরী।
গতকাল সোমবার রাতে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদীসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মানুষ যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। যারা এক সময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কাউকে কখনোই ছেড়ে দেন না।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা