সর্বশেষ

দেশে সকল ধর্ম বর্ণের মানুষ সমান স্বাধীনতা ভোগ করবে এটাই বিএনপির অঙ্গিকার – সালাহউদ্দিন আহমদ

এফ এম সুমন কক্সবাজার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন এই দেশে সকল ধর্ম বর্ণের মানুষ তার নাগরিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে এটাই বিএনপির অঙ্গীকার।
বিএনপির ইস্তেহারে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সকল দাবি দাওয়া  অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সকল ধর্ম বর্ণের মানুষের কাছে আমরা আহবান জানিয়েছি আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের পরিচয়। এই দেশে ধর্ম বর্ণ জাতের ভিত্তিতে কোন বিভাজন হবে না কিংবা বিভাজন করতে দেয়া হবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হিন্দু পাড়ায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি উন্নয়ন অগ্রগতি প্রগতি ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল, যা বিএনপি অতীতে প্রমাণ করেছে।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম থেকেই এদেশের সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর  মানুষের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একইভাবে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এটাই এদেশের ইতিহাস স্বীকৃত। আগামীতেও সকল ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশী হিসেবে পরিচয় দিয়ে এদেশে বসবাস করবে। সুতরাং  এদেশের সকল ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর একটাই পরিচয়  আমরা সবাই বাংলাদেশী। এদেশে সবার অধিকার সমান। তাই বিএনপির শ্লোগান একটাই সবার আগে বাংলাদেশ।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা