সর্বশেষ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করলেন হেফাজত আমির”

ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শোকরিয়া জানিয়ে বিশেষ দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদে আছর আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া শেষে বক্তব্য দেন, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, ইসলাম  ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে আপোষহীন নেতৃত্ব হেফাজত আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর। আমিরে হেফাজতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগেও দোয়া মাহফিল করেছেন। তিনি বলেন-তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে রাজনৈতিক সংকট কেটে গেছে ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেএসডির কেন্দ্রীয় নেতা সরোয়ার হোসেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, এইচ এম নাছির উদ্দীন, আবু আজম তালুকদার, নাছির উদ্দীন চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী চেয়ারম্যান, মনছুর আলম চৌধুরী, সারোয়ার হাসান, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল, নুরুল আলম, আকতার হোসেন মোরশেদ, জিয়াউল হাসনাত ফরহাত, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক, সাইফুল হায়দার রাসেল, আরাফাত তুষার,মহিন উদ্দিন, অহিদুল আলম, মোঃ এমদাদ, আবু বক্কর চৌধুরী মহিন প্রমূখ।
এর আগে জুমার নামাজের পর ফটিকছড়ি বিবিরহাট কেন্দ্রীয় মসজিদে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর দোয়া মাহফিল আয়োজন করেন। মুনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা