সর্বশেষ

খাগড়াছড়িতে অস্থিরতা প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধনে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসিভি নিউজ ডেস্ক:

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল দূর্গাপূজার শান্তিপূর্ণ আয়োজন নস্যাৎ করার চেষ্টা করছে। তাদের ইন্ধনেই খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি উল্লেখ করেন, ভারত বা ফ্যাসিস্টদের উসকানিতে এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সরাসরি বিষয়টি তদারকি করছেন। স্থানীয় নেতাদের সঙ্গেও আলোচনা চলছে।

তিনি আরও জানান, পাহাড়ের ওপর থেকে কিছু সন্ত্রাসী গুলি চালিয়েছে এবং এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।

দূর্গাপূজা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গতকাল থেকে বড় ধর্মীয় উৎসব শুরু হয়েছে। এ সময় যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে বা রাস্তা বন্ধ না করে, তা নিশ্চিত করতে সবাইকে সহায়তা করতে হবে।”

এ সময় তিনি পাহাড়ে আটকে পড়া পর্যটকদের প্রসঙ্গ টেনে বলেন, অধিকাংশ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা