বাংলাাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ বলেছেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে ইসলামী শ্রমনীতি চালু করবে এর সুফল সবচে বেশি সুবিধা ভোগ করবে শ্রমিকেরাই। শ্রমজীবি মানুষের নায্য অধিকার আদায় গরীব অসহায়দের সামাজিক মার্যাদা প্রতিষ্ঠার লক্ষে দাঁড়িপালা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস চাঁদাবাজ দূর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা করতে হবে।
সোমবার সকালে জয়পুরহাটের একমাত্র ভাড়ি শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট সুগারমিলের শ্রমিক কর্মচারিদের নিয়ে মিলগেটে মতবিনিময় সভায় এ সব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জয়পুরহাট সুগারমিল শাখার উদ্যোগে শাখার সভাপতি শেখ আব্দুল ওয়াজেদ আরিফের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য দেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান। আন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শহর নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা , পেশাজীবি বিভাগের শহর শাখার সহকারী সেক্রেটারী কাইছার আহমেদ, ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম, শ্রমিক কল্যান ফেডারেশনের সুগার মিল শাখার সেক্রেটারী আব্দুল ওয়াহেদ প্রমুখ। এ ছাড়াও প্রধান অতিথি জয়পুরহাট সুগারমিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের নিয়ে পৃথক মতবিনিময় সভা করেন। এর পর তিনি মিলের বিভিন্ন ¯’ানের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে গণসংযোগ করেন ।
সন্ধায় নিউ র্মাকেটে শহর পেশাজীবি শাখার উদ্যোগে মার্কেট মালিক ব্যাবসায়ী ও শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাইদ বক্তব্যদেন। তিনি বলেন স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি। এজন্য আগামী নির্বাচনের মাধ্যমে সুন্দর, মানবিক, আধুনিক নতুন বাংলাদেশ গড়তে ব্যাবসায়ী ও শ্রমিক ভাইদের এগিয়ে আসতে হবে ।


