সর্বশেষ

জেলে ছদ্মবেশে বিজিবির অভিযান দেড়লাখ ইয়াবাসহ আটক ১

এফ এম সুমন কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তথ্যমতে, গত ছয় দিনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মোট ছয়টি অভিযানে ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ এবং ১০ জনকে আটক করেছে।

২৩ নভেম্বর রাতে নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে দুজন সাঁতরে আসার সময় বিজিবির নজরদারিতে ধরা পড়ে। তারা পালিয়ে গেলেও পানিতে ভাসমান দুইটি পলিথিন ব্যাগ থেকে ৫৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর পরদিন ২৪ নভেম্বর ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদী থেকে জেলের ছদ্মবেশে আসা একটি নৌকা আটক করে বিজিবি।

এতে পাওয়া যায় আরও দেড় লাখ ইয়াবা। এ সময় একজনকে আটক করা হয়, তিনজন পালিয়ে যায়। আটক ব্যক্তি হলেন, মিয়ানমারের মংডুর বাসিন্দা হাকিম আলী (৫৪)। এঘটনায় হ্নীলার মো. জালাল ওরফে লাল জালাল (২৫) এক ব্যক্তি পলাতক। ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মাদক ও মানব পাচারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।” আটক ব্যক্তি ও জব্দ মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা