সর্বশেষ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

এফ এম সুমন কক্সবাজার
কক্সবাজারে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, আলোকসজ্জা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিজয় মেলা সহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
 এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, “দেশপ্রেম ও ঐক্যের মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে সমন্বিতভাবে মহান দিবসগুলো উদযাপন করা হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবেক) ইফসাজান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মহাবুব রহমানসহ অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা