জেলা তথ্য অফিস কক্সবাজারের উদ্যোগে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এই উঠান বৈঠকে তথ্য অধিকার আইন, মাদক, বাল্যবিবাহ, গুজব ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, মানব প্রচার এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হলদিয়া পালং ইউনিয়নের নারী জনপ্রতিনিধি ছেনু আরা বেগম।


