কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
৩ উইকেটে জয়লাভ করে দলটি।
এর ফলে পাঁচ ম্যাচ সিরিজের ২ ম্যাচে ১-১ জয়ে সমতা পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের।
শুক্রবার দুপুর একটায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ২য় টি-টোয়েন্টির ম্যাচটি শুরু হয়।
শুরুতে টচে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তান অনুর্ধ ১৯ নারী ক্রিকেট দল।
প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ৮০ রান।
জবাবে ৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে জয় তুলে নেন সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ অনুর্ধ ১৯ নারী ক্রিকেট দল।
এসময় তারা সংগ্রহ করেন সাত উইকেটে ৮১ রান।
গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচে
১৩ রানে জয় পেয়েছিল পাকিস্তান।
সিরিজের আরো তিনটি ম্যাচ একই সময়ে একই গ্রাউন্ডে ৭, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
১৩ ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করবেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।


